ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মৃত্যু সাড়ে পাঁচ শ ছাড়াল, এক দিনে শনাক্তের রেকর্ড

ads

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫৬ লাখ ৯০ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৬১৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৫ লাখ ৮ হাজার ৯৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন।

ads
ads
ads

Our Facebook Page